চরের মানুষের লড়াকু জীবন

চরাঞ্চলে বসবাস করা মানুষের জীবন বেশ সংগ্রামের। রোদ, বৃষ্টি ও ঝড়—এসব দুর্যোগ মোকাবিলা করে তাঁদের জীবন ও জীবিকা চলে। চরের জমিতে চাষ ও পশুপালন—মোটাদাগে এ দুই কাজ করে জীবন এগিয়ে নিতে হয়। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চল ঘুরে মানুষের জীবনসংগ্রামের ছবিগুলো সম্প্রতি তোলা।

ট্রলারে উত্তাল পদ্মা নদী পেরিয়ে চরে যাতায়াত করতে হয়।
ট্রলারে উত্তাল পদ্মা নদী পেরিয়ে চরে যাতায়াত করতে হয়।
নতুন নৌকা তৈরির পর ঘোড়ার গাড়িতে পদ্মায় নিয়ে যাওয়া হচ্ছে।
চরের বুকে ঘোড়ার গাড়িতে মালপত্র আনা–নেওয়া।
কলসিতে নদীর পানি সংগ্রহ—চরের নারীদের নিত্যদিনের কাজ।
ঘোড়ার গাড়িতে নদীর ঘাটে যাচ্ছেন কয়েকজন।
চরের বুকে ঘাস খাওয়াতে গরুর পাল নিয়ে এসেছেন রাখাল।