চট্টগ্রাম নগরের ব্যস্ততম বিমানবন্দর সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পানিতে ঢেকে থাকা খানাখন্দের ওপর দিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন, আর ছোট গাড়িগুলো গর্তে পড়ে বিকল হয়ে পড়ছে। এতে সড়কজুড়ে তীব্র যানজট লেগে আছে। দুরবস্থার কারণে বিমানবন্দরমুখী যাত্রী, ইপিজেডের অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে সড়কের এই অংশ সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পথচারীরাও সড়কের পাশে জমে থাকা কাদাপানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন