অসময়ের তরমুজ

গ্রামীণ পিচঢালা আঁকাবাঁকা সড়ক। দুই ধারে সারি সারি গাছ। একটু দূরে বেশ কয়েকজন মানুষের জটলা। এগোতেই বেচাবিক্রির সরগরম আলোচনা চলছে। সেখানেই মেপে বিক্রি হচ্ছে অসময়ের ফলানো তরমুজ। তবে দাম একটু বেশি। দুই থেকে পাঁচ কেজি ওজনের তরমুজ প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টাটকা গাছ থেকে তোলা পাকা তরমুজের ক্রেতাও ব্যাপক।

অসময়ের ফলের কারণে পথে চলাচল করা মানুষের আগ্রহের কমতি নেই। কৃষক শাহজাহান বলেন, অপেক্ষাকৃত রসালো ফল তরমুজ মাঠ থেকে তুলে ক্রেতাদের কাছে তুলে দিতে পেরে বেশ খুশি লাগছে। এবার তাঁর ৭০ শতাংশ জমিতে প্রায় সাড়ে তিন হাজার তরমুজের ফলন হয়েছে। প্রতিটি ওজন হয়েছে দুই থেকে পাঁচ কেজি, দামও ভালো পাচ্ছেন। পথের ধারে তরমুজ কেনার সময় কথা হয় ক্রেতা হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, অসময়ের রঙিন ফল তরমুজ রসেও ভালো, কড়া মিষ্টি। স্বাদে-গুণে অনন্য।

অসময়ের ফল তরমুজগাছে ফুল এসেছে
মাচা ভরা তরমুজ
মাচায় পুষ্ট হচ্ছে তরমুজ
ফসলের দেখভাল করতে জমির পাশেই থাকেন কৃষকেরা
পাকা তরমুজ কেটে দেখাচ্ছেন কৃষক হেলাল উদ্দিন
প্রতি ভার তরমুজ খেত থেকে পথে নিয়ে গিয়ে মজুরি পান ১০০ টাকা
পথের ধারে মেপে চলছে বেচাকেনা
পথের ধারে ক্রেতাসমাগমও বেশ