চরাঞ্চলের মানুষের জীবন চলে প্রতিনিয়তই সংগ্রামের মধ্য দিয়ে।
রোদ-বৃষ্টি-ধুলা-বাতাস আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলে তাদের জীবন ও জীবিকা। ফরিদপুর শহরের মূল ভূখণ্ড থেকে পাঁচ কিলোমিটার পদ্মা নদী পার হয়েই তাদের বসবাস। উপজেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি ওয়ার্ড পড়েছে চরের মধ্যে। এখানে থাকা ৩২টি গ্রামে ২০ হাজার মানুষের বসবাস। রয়েছে দুটি হাইস্কুল, চার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন চলার পরিবর্তন ঘটে এখানকার মানুষের। চরাঞ্চলের মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধ নিয়ে ছবির গল্প:
