সোনাই নদে নৌকাবাইচ

ভাদ্র মাসের বিকেল। সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদ। ঢোলের তালে আর সার বেঁধে বসা মাঝিদের বইঠার ছন্দে এগিয়ে চলেছে তিনটি নৌকা। নদের পাড়ে হাজার হাজার উৎসুক মানুষ। ঐতিহ্যবাহী নৌকাবাইচে কে হচ্ছে বিজয়ী—সবার নজর সেদিকে। স্থানীয় একটি পক্ষ অবশ্য এই নৌকাবাইচ নিয়ে আপত্তি তুলেছিল। তারপরও গতকাল শুক্রবার আয়োজন থেমে থাকেনি। প্রতিযোগিতাও উঠেছিল জমে। তবে সন্ধ্যা নেমে আসায় এদিন চূড়ান্ত প্রতিযোগিতা শেষ করা সম্ভব হয়নি। আয়োজকেরা জানিয়েছেন, পরে বৈঠক করে বিজয়ী নির্ধারণ করা হবে। উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত এই নৌকাবাইচ নিয়ে আজকের ছবির গল্প।

নৌকাবাইচের আগে চলছে মহড়া।
নৌকাবাইচের আগে চলছে মহড়া।
একই রং আর নকশার পোশাক পরে নৌকায় সারি বেঁধে বসে বইঠা চালান মাঝিরা।
কে যাবে আগে—চলছে দুই নৌকার প্রতিযোগিতা।
ছন্দের তালে এগিয়ে চলেছে নৌকা।
পাড়জুড়ে শুধু মানুষ আর মানুষ।
বাইচ উপভোগ করতে কেউ কেউ উঠেছেন গাছে।
ঘনিয়ে এসেছে সন্ধ্যা।
বিজয়ীদের জন্য নৌকায় রাখা পুরস্কার।