বাঁশের ঝাঁকা

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপাড়া গ্রামের প্রায় ১৫০টি পরিবার বংশপরম্পরায় বাঁশের ঝাঁকা তৈরি করে জীবিকা নির্বাহ করে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, পুঁজিসংকট ও ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এ শিল্প। নানা প্রতিকূলতার মধ্যেও কাজটি ধরে রেখেছেন কারিগরেরা।

ঝাঁকার জন্য বাঁশের পাত রোদে শুকানো হচ্ছে
ঝাঁকার জন্য বাঁশের পাত রোদে শুকানো হচ্ছে
চেঁছে বাঁশের পাত তৈরি করা হচ্ছে
বাঁশের লম্বা বাতাগুলো গোছাচ্ছেন এক নারী
কাঠির ভাঁজে ভাঁজে চটা পড়ানো হচ্ছে
ঘুরিয়ে ঘুরিয়ে বাতা পড়ানো হচ্ছে
ঝাঁকা তৈরি করছেন এক কারিগর
বংশপরম্পরায় বাঁশের ঝাঁকা তৈরি করছেন অনেকে
তৈরি শেষে ঝাঁকাগুলো রোদে শুকাতে দিয়েছেন এক নারী
গ্রাম থেকে বাজারে নেওয়া হচ্ছে বাঁশের ঝাঁকা
কারিগরদের কাছ থেকে ঝাঁকা সংগ্রহ করে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা