সেই স্কুলবেলা

গ্রামের প্রাথমিক বিদ্যালয়—সকালে বই-খাতা হাতে দল বেঁধে স্কুলে আসা, ঘণ্টা পড়লেই ক্লাসে ছুটে যাওয়া; আবার ছুটির ঘণ্টা বাজতেই যেন বাঁধভাঙা আনন্দে বাড়ির পথে দৌড়। কখনো মাঠে খেলা, কখনো বন্ধুর সঙ্গে খুনসুটি, কখনো শিক্ষকের চোখ এড়িয়ে ছোটখাটো দুষ্টুমি—সব মিলিয়ে স্কুলের প্রতিটি দিনই আনন্দে ভরা। সরল, নির্মল আর দুরন্ত স্কুলবেলা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো গত সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা এলাকা থেকে তোলা।

ইটের ভাঙাচোরা পথে স্কুলে যাচ্ছে শিশুরা
 ইটের ভাঙাচোরা পথে স্কুলে যাচ্ছে শিশুরা
মেঠো পথে স্কুলশিক্ষার্থীরা
টিফিন হাতে স্কুলে যাচ্ছে এক শিশু
দুই ঝুটি বেঁধে হাতে ছাতা নিয়ে এক শিক্ষার্থী
স্কুল ছুটি, অমনি শুরু খুনসুটি
বৃষ্টি থেকে বাঁচতে মাথায় আর ব্যাগে জড়িয়েছে পলিথিন
বন্ধুদের প্রাণবন্ত হাসি
মাছের পোনাভরা হাঁড়ির ভ্যান ঢাল থেকে তুলতে শিশুদের হাসিমুখে সাহায্য
স্কুল থেকে ফেরার পথে বালুর স্তূপে চলছে দুষ্টুমি