স্কুলমাঠে শিশুদের ‘পিট্টু খেলা’

পিট্টু শিশুদের খেলা। এটি সাতচাড়াসহ অন্য নামেও পরিচিত। খেলাটি খেলতে একটি বল, একটি হাঁড়ি ও কিছু খোলা বা চাড়ার প্রয়োজন হয়। দুটি দলে ভাগ হয়ে শিশুরা খেলাটি খেলে। দীর্ঘ ছুটির পর বিদ্যালয়ে গিয়ে খুদে শিক্ষার্থীরা এই খেলায় মেতে উঠেছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁদবাড়িয়া মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুশিক্ষার্থীদের খেলার কয়েকটি দৃশ্য নিয়ে ছবির গল্প।

পিট্টু খেলার জন্য একটি মাটির হাঁড়ি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী
পিট্টু খেলার জন্য একটি মাটির হাঁড়ি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী
হাঁড়ির ওপরে সাজানো হচ্ছে ছোট ছোট চাড়া বা খোলা
নরম বল দিয়ে খোলা ভেঙে ফেলেছে এক শিক্ষার্থী
পিট্টু খেলায় মেতেছে শিক্ষার্থীরা
বল ছুড়ছে এক শিক্ষার্থী
ছেলে ও মেয়েরা দুই ভাগে ভাগ হয়ে পিট্টু খেলা খেলছে
বল ছোড়া হয়েছে
দর্শক হিসেবে খেলা দেখছে খুদে শিক্ষার্থীরা
খেলার মধ্যে উচ্ছ্বাস