ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। কিন্তু ঢাকার শনির আখড়া হয়ে রাজধানীতে প্রবেশ এবং যাত্রাবাড়ী হয়ে রাজধানী থেকে বের হওয়ার পথে জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়ে ব্যস্ততম এ সড়কের অবস্থা বেহাল।
সড়কজুড়ে বড় বড় গর্তে আটকে যাচ্ছে গাড়ি। টানা বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ ছাড়া চলাচলের অনুপযোগী হওয়ায় সড়কের ঢাকামুখী একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী গাড়ি ও যাত্রীদের।