পাড়াবন প্রকৃতির আশ্রয়স্থল  

রাঙামাটির নানিয়ারচর উপজেলার কাঁঠালতলির বুড়িঘাট ইউনিয়নে পাড়াবন (মীন বন)। স্থানীয় ভাঙ্গামুরো গ্রামের প্রায় দুই শ পরিবার বনটির দেখভাল করে। প্রায় ৪০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই বনটি বন্য প্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামবাসী নিজেদের উদ্যোগে বনে পাহারা দেন। সপ্তাহে তিন থেকে চার দিন গ্রামের দুই-তিনটি পরিবারের সদস্যরা মিলে পালাক্রমে এই বনে পাহারা দেন।

বন ও বন্য প্রাণী রক্ষায় গ্রামবাসীর কঠোর অবস্থানের প্রমাণ; গাছে ঝোলানো সাইনবোর্ডে আইন ও শাস্তির বিধান লিখে সবাইকে সতর্ক করা হয়েছে।
বন ও বন্য প্রাণী রক্ষায় গ্রামবাসীর কঠোর অবস্থানের প্রমাণ; গাছে ঝোলানো সাইনবোর্ডে আইন ও শাস্তির বিধান লিখে সবাইকে সতর্ক করা হয়েছে।
পরজীবী লতাপাতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একটি প্রাচীন বৃক্ষ।
এটি স্থানীয় চাকমা ভাষায় ‘বান্দর সাঙু’; প্যাঁচানো আকৃতির এই বুনো লতাটি বনের উদ্ভিদ জগতের বৈচিত্র্য ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।
পাহাড়িদের কাছে অতি পবিত্র দুর্লভ এই ‘ঘিলে ফুল’ বনের প্রাণের স্পন্দন টিকিয়ে রেখেছে।
মাটিতে শুকনা ঝরা পাতার গালিচা।
চারপাশের সতেজ সবুজের মাঝে দাঁড়িয়ে আছে একটি মৃত বা পোড়া গাছ।
গ্রামবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় পরিবেশকর্মী ও এনজিও কর্মীরা গভীর আগ্রহ নিয়ে বনটি পর্যবেক্ষণ করছেন।