রাঙামাটির নানা রিসোর্ট

শীত কমে এলেও পার্বত্য চট্টগ্রামে পর্যটকের কমতি নেই। গত কয়েক বছরে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য এলাকায় গড়ে উঠেছে নানা রিসোর্ট বা অবকাশযাপন কেন্দ্র। সেগুলোয় পর্যটকদের ভিড় লেগে থাকে, বিশেষ করে শীতের মৌসুমে। রাঙামাটির এসব রিসোর্টের ছবি তুলেছেন সুপ্রিয় চাকমা।

কাপ্তাই হ্রদের পাড় ঘেঁষে ইজোর রিসোর্ট রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদম সেতু এলাকায় অবস্থিত। এ রিসোর্টে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা রয়েছে শহরের সঙ্গে। কাপ্তাই হ্রদ ভ্রমণের ব্যবস্থাও রেখেছে রিসোর্ট কর্তৃপক্ষ।
কাপ্তাই হ্রদের পাড় ঘেঁষে ইজোর রিসোর্ট রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদম সেতু এলাকায় অবস্থিত। এ রিসোর্টে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা রয়েছে শহরের সঙ্গে। কাপ্তাই হ্রদ ভ্রমণের ব্যবস্থাও রেখেছে রিসোর্ট কর্তৃপক্ষ।
নিসর্গ রিভার ভিউ লেকভ্যালি রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সারাক্ষণ। এটি রাঙামাটি সদরের কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। রিসোর্ট থেকে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় ও সীতা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে পাবেন।
বেরান্ন্যে রিসোর্ট রাঙামাটি শহর থেকে আট কিলোমিটার দূরে কাপ্তাই–রাঙামাটি সড়কের বড়াদম বাজার এলাকায় অবস্থিত। কাপ্তাই হ্রদবেষ্টিত এ রিসোর্ট থেকে সারাক্ষণ লেক–পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপদে কায়াকিং করা যায়।
পাঁচ মিনিটে নৌপথে রাঙামাটি শহর থেকে যাওয়া যায় রাঙাদ্বীপ রিসোর্টে। নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াতের ব্যবস্থাও রয়েছে সেখানে। কাপ্তাই হ্রদের মাঝদ্বীপের এ রিসোর্টে ১৫০ জনের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। আছে রেস্তোরাঁ, সুইমিংপুল, লেক ভ্রমণের ব্যবস্থাও। কাপ্তাই হ্রদের বিশাল জলরাশি, পাহাড় ডিঙিয়ে সূর্য ডোবার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে।
সামপারি রিসোর্ট। রিসোর্টে বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনায়াসেই। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির রুইলুইয়ে আছে রিসোর্টটি।
মেঘপুঞ্জি রিসোর্ট। এর অবস্থান রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পাড়ায়।
হিমাচল রিসোর্ট। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পাড়া থেকে তোলা।
পাহাড়ের মাঝে মোন আদাম রিসোর্ট। এ রিসোর্টে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। রাঙামাটির সাজেক ভ্যালির রুইলুই পাড়া এলাকা।