বৃষ্টিভেজা নগরজীবন

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। এমন আবহাওয়ায় রাজধানীর ব্যস্ত নগরজীবনে বৃষ্টি কখনো স্বস্তি, কখনো ভোগান্তির কারণ হয়ে ওঠে। ছাতা, রেইনকোট কিংবা পলিথিনে সামান্য আশ্রয় নিয়েই মানুষ ছুটে চলে দৈনন্দিন কাজে। ছবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আজকের দুপুরের এমন কিছু বৃষ্টিভেজা মুহূর্ত:

মুষলধারে বৃষ্টির মধ্যেও জীবিকার তাগিদে যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছেন এক রিকশাচালক। ফার্মগেট এলাকায়
ছবি: সাজিদ হোসেন
বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় গন্তব্যে ছুটছেন পথচারীরা। ফার্মগেট এলাকায়
ভারী বর্ষণের মধ্যে এক ছাতার নিচে আশ্রয় নিয়ে রাস্তা পার হচ্ছেন দুই পথচারী। ফার্মগেট এলাকায়
বৃষ্টিতে ফুটবল খেলায় মেতেছে তিন কিশোর। মহাখালী এলাকায়
স্বজনের কোলে চড়ে বৃষ্টির মধ্যেই টঙ্গী ফিরছে ডেঙ্গু আক্রান্ত মিম। মহাখালী এলাকায়
মুষলধারে নামা বৃষ্টিতে ভোগান্তিতে এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
বৃষ্টিতে নিজেদের প্লাস্টিক ও পলিথিনে মুড়িয়ে রিকশা চালাচ্ছেন দুই চালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
ভ্যানে রাখা পণ্যসহ নিজেকে প্লাস্টিকে মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টি উপভোগ করছেন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
গায়ে প্লাস্টিক জড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়