চামড়া ঘিরে জীবিকা

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নেওয়ার পর এখনো হাজারীবাগে ছোট পরিসরে চলছে চামড়া প্রক্রিয়াজাতের কাজ। পুরোনো ট্যানারি এলাকার গলি ও খোলা জায়গায় গেলে চোখে পড়ে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। নানা প্রতিকূলতার মধ্যেও চামড়া শুকানো, রং করাসহ বিভিন্ন কাজে যুক্ত আছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। প্রক্রিয়াজাত এসব চামড়া দিয়ে তৈরি হচ্ছে জুতা, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগসহ নানা পণ্য। হাজারীবাগের চামড়া শ্রমিকদের এই কর্মযজ্ঞ নিয়ে আজকের ছবির গল্প।

ঝুলিয়ে খোলা জায়গায় চামড়া শুকানো হচ্ছে।
ঝুলিয়ে খোলা জায়গায় চামড়া শুকানো হচ্ছে।
কাঠের পাটাতনের ওপর চামড়া পিন দিয়ে গেঁথে দেওয়া চলছে।
কাজের ফাঁকে অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছেন একটি শ্রমিক পরিবার।
রোদে শুকানোর জন্য খোলা জায়গায় চামড়া বিছিয়ে দিচ্ছেন এক শ্রমিক।
চামড়ায় রং করা চলছে।
চামড়ায় রং ও রাসায়নিক মেশাচ্ছেন দুই শ্রমিক।
স্প্রে মেশিনের সাহায্যে চামড়ায় রং করছেন এক শ্রমিক।
রং করার পর চামড়া শুকাতে দিচ্ছেন এক শ্রমিক।