কর্ণফুলী নদী পাহাড়ের বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে। নদীর দুই তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহাড়। কোথাও পাহাড়ের ঢালে জুমের ধান কাটা চলছে, কোথাও কাটা ধান মাচাংয়ে শুকাতে ব্যস্ত চাষিরা। নীল আকাশ, পাহাড় আর নদীর মিতালিতে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। রাঙামাটির কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকার এমনই কিছু দৃশ্য নিয়ে ছবির গল্প।