পাহাড়ের সকালে জীবনের ব্যস্ততা

কুয়াশার চাদর সরিয়ে রাঙামাটির পাহাড়ে ফুটে ওঠে নতুন দিনের আলো। কেউ ছুটছেন বিদ্যালয়ের পথে, কেউ কৃষিকাজে। ধানখেত, লেক আর পাহাড়ি পথজুড়ে ভোর থেকেই শুরু হয় মানুষের কর্মব্যস্ততা। মৌনঘর, শিমুজ্জেছড়া ও ভূতের টিলার বিভিন্ন দৃশ্যে ধরা পড়েছে সেই সকাল।

ভোরের কুয়াশায় ঢাকা রাঙামাটির পাহাড়। ধীরে ধীরে ফুটছে সকালের আলো
ভোরের কুয়াশায় ঢাকা রাঙামাটির পাহাড়। ধীরে ধীরে ফুটছে সকালের আলো
সকালে স্কুলের পোশাকে ব্যাগ কাঁধে বিদ্যালয়ের পথে চার শিক্ষার্থী
 কাজে চলেছেন পাহাড়ি নারীরা। পাশ দিয়ে বিদ্যালয়ের পথে শিক্ষিকা ও শিক্ষার্থীরা
ধানের শিষ পরীক্ষা করছেন প্রবীণ এক কৃষক। হাতে কাস্তে
কুয়াশাঢাকা লেকে নৌকায় জাল ফেলতে যাচ্ছেন জেলেরা
ধানখেতের সরু আলপথ ধরে হেঁটে চলেছেন এক প্রবীণ পাহাড়ি নারী
কাঁধে দা নিয়ে কর্মস্থলের পথে এক পাহাড়ি কৃষক
বাঁশের বেড়াঘেরা খেতে আগাছা পরিষ্কার করছেন এক পাহাড়ি নারী
ধানখেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন এক প্রবীণ কৃষক