জল-পাথরের বসতি

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর। পাহাড়ের কোলে ধলাই নদের উৎসমুখে সাদাপাথর এলাকার অবস্থান। পাহাড়-পাথর আর স্বচ্ছ জলের সৌন্দর্য উপভোগ করতে যেকোনো উৎসবে ছুটে আসেন পর্যটকেরা। বরাবরের মতো এবারও পর্যটকের ঢল নেমেছে ঈদের ছুটিতে। পরিবার-পরিজন নিয়ে ধলাই নদের বুকে স্বচ্ছ জল আর সাদা পাথরের মুগ্ধতায় মন ভরিয়ে নিচ্ছেন বেড়াতে আসা মানুষজন। জল-পাথরে এই বসতিতে আনন্দে সময় কাটাচ্ছেন ছোট-বড় সবাই।

ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে পর্যটকদের ভিড়। কেউ কেউ নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে পর্যটকদের ভিড়। কেউ কেউ নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
অতিরিক্ত পর্যটকদের চাপে নৌকাসংকট। অপেক্ষা না করে বুকসমান পানি মাড়িয়ে সাদাপাথরের দিকে যাচ্ছেন কয়েকজন।
ধলাই নদে পর্যটকদের নৌকা।
সাদাপাথর এলাকায় নৌকাঘাটে বেড়াতে আসা মানুষজন।
সাদাপাথরে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় ছিল সারা দিন।
বেড়াতে এসে আনন্দে মেতেছেন সবাই।
মুঠোফোনে ছবি তুলছেন এক পর্যটক।
সেলফি তুলছেন দুজন।
বেড়াতে আসা উচ্ছ্বসিত মানুষজন।
অভিভাবকদের সঙ্গে বেড়াতে আসা শিশুদের উচ্ছ্বাস।
নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ছোট-বড় সবাই।
ফেরার পথে পর্যটকেরা।
সাদাপাথর থেকে ফেরার জন্য নৌকাঘাটে পর্যটকেরা।