খুলনা নগরের নয়াবাটি এলাকায় প্রতি শুক্রবার পোষা প্রাণীর এক ব্যতিক্রমী হাট বসে। এখানে রঙিন পাখি, কবুতর, খরগোশ, বিভিন্ন জাতের মুরগি, অ্যাকুয়ারিয়ামের মাছসহ নানা ধরনের পোষা প্রাণী ও তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন বিক্রেতারা। শখের পোষা প্রাণীপ্রেমী, সংগ্রাহক, সাধারণ ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে হাট। প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, শখ, বেচাকেনা নিয়ে আজকের এই ছবির গল্প
