পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসতঘর

চট্টগ্রাম নগরের জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর বরইতলী এলাকায় পাহাড়ের ঢাল ও খাঁজে গড়ে উঠেছে অসংখ্য টিনের ঘর। ভারী বৃষ্টিতে এসব ঘর রয়েছে ধসের ঝুঁকিতে। সম্প্রতি ইমরান হোসেনের ঘরের ওপর পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছে পরিবারটি। স্থানীয়ভাবে পাহাড় কেটে সমতল করে বসতি গড়ে তোলার প্রবণতাও রয়েছে। ফলে ভারী বৃষ্টিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

পাহাড় কেটে সমতল করা হচ্ছে জায়গা, তারপর সেখানে উঠছে টিনের ঘর
পাহাড় কেটে সমতল করা হচ্ছে জায়গা, তারপর সেখানে উঠছে টিনের ঘর
ভারী বৃষ্টিতে সম্প্রতি পাহাড়ের একাংশ ধসে ঘরের ওপর পড়েছে
ঘর ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছে  ইমরান হোসেনের পরিবার
পাহাড়ের ঢাল ও খাঁজে গড়ে উঠেছে অসংখ্য টিনের ঘর
নিয়মিত চলে পাহাড় কাটা
পাহাড়ের পাদদেশে বসবাস করছে মানুষ
বেশির ভাগই টিনের ঘর গড়ে উঠেছে