একটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী ও আশপাশের শিল্পাঞ্চল। কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে ভোগড়া বাইপাসে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। উত্তেজনা, আতঙ্ক আর অস্থিরতার এমনই চিত্র ধরা পড়েছে ছবিতে।