বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হয়েছে। এ কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে।
