উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ শনিবার দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই পর্বের। এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে ৫০টি দলকে নেওয়া হয়। আজ আটটি দলের মধ্যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে খেলায় বলের দখল ও গোলের উচ্ছ্বাসে মেতে উঠেন খেলোয়াড়েরা।