সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। সকাল থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকেরা মুঠোফোনে ফালাফল খুঁজে পান। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উল্লাস করে শিক্ষার্থীরা। ভালো ফলাফল পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। বাদ্যযন্ত্র বাজিয়েও আনন্দ-উল্লাস করে অনেক স্কুলের শিক্ষার্থীরা।
