এবার ঈদের ছুটিতে গরমের তীব্রতা বেশি থাকায় একটু স্বস্তি পেতে পর্যটকেরা ছুটে যান চট্টগ্রাম নগরের ফয়’স লেক সি-ওয়ার্ল্ডে। সেখানে পানির মধ্যে নানা রকম খেলায় আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। অনেকেই পরিবার–পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ছবিগুলো আজ মঙ্গলবার ফয়’স লেক সি-ওয়ার্ল্ড থেকে তোলা।