ফাগুন হাওয়ায় সূর্যমুখীর হাসি

দেশের বিভিন্ন অঞ্চলে এখন সূর্যমুখী চাষ জনপ্রিয় হয়ে উঠছে। সবুজের বুকে হলুদ রঙের এই ফুল শুধু ফসলের মাঠই বদলে দিচ্ছে না, যোগ করছে নতুন সৌন্দর্যও। কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে এবার পরীক্ষামূলকভাবে ১০০ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দাপাড়া মোড় এলাকায় ফাগুনের পাতাঝরা প্রকৃতিতে হাসি ছড়াচ্ছে সূর্যমুখী। ফসলের মাঠে ফুটে থাকা এই ফুল দেখতে প্রতিদিনই ছুটে আসছেন নানা বয়সী মানুষ। এসব নিয়েই এই ছবির গল্প।

ফসলের মাঠে ফুটছে সূর্যমুখী ফুল
ছবি: মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ
বিস্তৃত এলাকাজুড়ে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে
সূর্যমুখী ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছি
সন্তান নিয়ে সূর্যমুখীর বাগান দেখতে এসেছেন এই মা
বাগানজুড়ে শোভা ছড়িয়েছে সূর্যমুখী ফুল। ছবি: মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ
ফুলের সঙ্গে ছবি তুলছেন এই দর্শনার্থী
সূর্যমুখীর বাগানে সেলফি
উঁচু মাচা থেকে সূর্যমুখী বাগানের ছবি তোলা হচ্ছে
সূর্যমুখী ফুলে ধীরে ধীরে উঁকি দিচ্ছে পরিপক্ব বীজ