পাখির কোলাহলে মুখর গ্রাম

বগুড়ায় করতোয়া নদীর কূল ঘেঁষে রামনগর গ্রামটির অবস্থান। গ্রামটি শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখির আবাসে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন জানান, পাখিগুলো যেন তাঁদের প্রতিবেশী হয়ে গেছে। শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের অদূরে গ্রামটিতে শীতের তিন থেকে চার মাস ছাড়া বছরজুড়েই বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখির সুরক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। পাখির কোলাহলে মুখর গ্রামটি নিয়ে ছবির গল্প।

করতোয়া নদীর তীরবর্তী রামনগর যেন পাখিদের গ্রাম
করতোয়া নদীর তীরবর্তী রামনগর যেন পাখিদের গ্রাম
অলস সময় পার করছে শামুকখোল পাখি
দুটি শামুকখোল পাখি খুনসুটিতে মেতেছে
বাসা বাঁধার প্রস্তুতি চলছে
বাঁশের মাথায় বসছে শামুকখোল পাখি
বাসায় জোড়া শামুকখোল পাখি
শামুকখোল পাখি দল বেঁধে থাকতে পছন্দ করে
বাংলাদেশের আবাসিক পাখি শামুকখোল
পাখির কোলাহলে ঘুম ভাঙে গ্রামবাসীর