রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ উৎসব

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা জেলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের আজ শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ছবিতে তিন জেলায় জিপিএ-৫ উৎসবের কয়েকটি মুহূর্ত:

রেজিস্ট্রেশন মিলিয়ে দেখছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি ভবন
ছবি: শাহাদৎ হোসেন
ফটোফ্রেমে ছবি তুলছে শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি ভবন
নৃত্য পরিবেশন করছে এক শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি ভবন
দলীয় ছবিতে কৃতী শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি ভবন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি ভবন
৩৬০ ডিগ্রি ভিডিও তুলতে ব্যস্ত কয়েকজন শিক্ষার্থী। রংপুর জিলা স্কুল মাঠে
কৃতী শিক্ষার্থীদের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বন্ধুসভা। রংপুর জিলা স্কুল মাঠে
থিম গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনা। রংপুর জিলা স্কুল মাঠে
সেলফিতে উৎসবের স্মৃতি ধরে রাখছেন শিখোর এই কর্মকর্তা। রংপুর জিলা স্কুল মাঠে
নৃত্য পরিবেশন করছে এক খুদে শিল্পী। রংপুর জিলা স্কুল মাঠে
গানের সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। রংপুর জিলা স্কুল মাঠে
ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি। সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় ক্যাম্পাস