ধান ঘরে ওঠার কথা ছিল স্বস্তি হয়ে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই স্বস্তিই এখন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টি আর রোদের অভাবে বস্তাবন্দী ভেজা ধানে জন্ম নিচ্ছে সাদা অঙ্কুর। এমন ধানের মান নষ্ট হওয়ায় চাল ভালো হয় না। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়। সুনামগঞ্জের হাওরে তাই সোনালি ধান আজ যেন চিন্তার রঙে ঢেকে গেছে; খোলা আকাশের নিচে চলছে এখন কৃষকের ধান বাঁচানোর লড়াই। এসব নিয়েই এই ছবির গল্প।
