১ লাখ ১১ হাজার ৫৪৭টি বই থাকলেও চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পাঠক সেবা বন্ধ রয়েছে গত সাত বছর। ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন’ প্রকল্পের অংশ হিসেবে গণগ্রন্থাগারের জন্য আধুনিক নকশায় ১৬তলা ভবন তৈরি হলেও সব কাজ শেষ হয়নি। সাংস্কৃতিক প্রকল্পের অংশ হিসেবে গণগ্রন্থাগার ভবন ছাড়াও মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। তবে তিন বছর মেয়াদের প্রকল্পের সময়কাল এর মধ্যে চার দফা বাড়ানো হয়েছে। বেড়েছে ব্যয়ও। মূল ব্যয় ২৩২ কোটি ৫২ লাখ থেকে বেড়ে হয়েছে ২৯০ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।