দাউদকান্দিতে উল্টো রথে উৎসবের রং

কুমিল্লার দাউদকান্দির ঐতিহ্যবাহী গৌরীপুর শ্রীশ্রী জগন্নাথ দেবালয়ে শতবর্ষের ঐতিহ্য ধরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো রথযাত্রার সমাপনী উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসবকে ঘিরে ভক্ত, দর্শনার্থী ও নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। প্রার্থনা, রথ টানা, কেনাকাটা, মোমবাতি প্রজ্বালন, শিশুদের আনন্দ আর লোকজ মেলার আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবালয়ে উল্টো রথযাত্রা
গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবালয়ে উল্টো রথযাত্রা
রথযাত্রা উপলক্ষে কপালে ফোঁটা নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী এক নারী
মেলার দোকানে কাচের তৈরি বিভিন্ন সামগ্রী কিনছেন নারীরা
রথযাত্রা উপলক্ষে প্রসাদের জন্য কলা কিনছেন ভক্তরা
রথযাত্রার মেলায় মাটির তৈরি সামগ্রী বিক্রির অপেক্ষায় এক ক্ষুদ্র ব্যবসায়ী
শিশুদের হাতে আলপনা ও নকশা আঁকছেন শিল্পীরা
মেলার দোকান থেকে নিমকি ও মুরালি কিনছেন নারী-পুরুষ
রথযাত্রার সমাপনী উৎসবে রথের সামনে দাঁড়িয়ে সেলফিতে ব্যস্ত তরুণীরা