কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের ১৫টি পরিবার বংশপরম্পরায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে। পরিবারের সদস্যদের সকাল থেকে সন্ধ্যা কাটে কাঠ কাটা, মাপ নেওয়া, পাটাতন তৈরি, পেরেক বসানো, আলকাতরা ও রং দেওয়ার কাজে। গৃহবধূরাও স্বামীদের কাজে সহযোগিতা করেন। নৌকা তৈরির আয়েই চলে তাঁদের সংসার। নৌকা তৈরির এই ঐতিহ্যের কারণে ডুমুরিয়া গ্রামটি স্থানীয়ভাবে ‘নৌকার গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। নৌকা তৈরিতে কর্মব্যস্ত জীবনের ছবির গল্প।