টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত রোববার তলিয়ে গিয়েছিল সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র। ঝুঁকি এড়াতে এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল পর্যটকদের যাতায়াত। সোমবার আবার খুলে দেওয়া হয়েছে পর্যটনকেন্দ্রটি। তবে ঢলের প্রভাব এখনো স্পষ্ট নদী ও ঘাটজুড়ে। পানি কিছুটা কমলেও স্রোত রয়ে গেছে, আর ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা।