ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চারটি কোয়ার্টার ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গণবিশ্ববিদ্যালয়। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
