চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোডের আনু মাঝির ঘাট এলাকায় সড়কজুড়ে ধুলার আস্তরণ। যানবাহনের চাকার ঘূর্ণিতে উড়ছে ধুলা, ঢেকে যাচ্ছে চারপাশ। দূর থেকে দেখলে মনে হয়, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সড়ক। ধুলার কারণে একদিকে যেমন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। কেউ মাস্ক পরে, কেউবা হাত দিয়ে নাক-মুখ ঢেকে চলছেন ধুলায় ধূষর এই পথ ধরে।