নার্সারিতে রঙিন ফুল

নার্সারিতে বিক্রি হয় হরেক প্রজাতির গাছ। কোনোটি ফলের, কোনোটি ফুলের। ফুল গাছগুলোর কোনো কোনোটি রঙিন ফুলসহ কিনে নিয়ে যান ক্রেতারা। বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে গোকুল গ্রামে এমনই ফুলে ফুলে ভরা একটি নার্সারি দেখা গেল। গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জারবেরা, গাঁদা, রজনীগন্ধা, দোপাটি, নয়নতারা, পেটুনিয়া—কী নেই সেখানে। ছবিগুলো সম্প্রতি তোলা।

ফুটে আছে নানা রঙের পেটুনিয়া ফুল।
ফুটে আছে নানা রঙের পেটুনিয়া ফুল।
সারি সারি গাঁদা গাছে ফুটে আছে ফুল।
নজরকাড়া কসমস ফুল।
সূর্যমুখী ফুলের ঝলমলে সৌন্দর্য।
হালকা রঙের লুপিন ফুল ফুটে আছে।
বাহারি রঙের ডালিয়া ফুল ফুটেছে।
নার্সারিজুড়ে বাহারি ফুল গাছের সমাহার।
আছে শর্ষে ফুলও।
উজ্জ্বল লাল রঙের সালভিয়া ফুল ফুটেছে।