বাতাবিলেবুর ভাসমান হাট

ভিটামিন ‘সি’সমৃদ্ধ ফল বাতাবিলেবু। বেশির ভাগ এলাকায় এটি জাম্বুরা নামে পরিচিত। পাহাড়ি এলাকায় বলা হয় কন্ডাল। পাহাড়ে ফলটির ব্যাপক উৎপাদন হয়। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর রাঙামাটি জেলায় ৬০০ কোটি টাকার বাতাবিলেবু উৎপাদন হয়েছে। ভাদ্র ও আশ্বিন—এ দুই মাস ভরা মৌসুম থাকে বাতাবিলেবুর। বাগানিরা বুধ ও শনিবার সাপ্তাহিক হাটে রাঙামাটি শহরে নৌকাভর্তি বাতাবিলেবু নিয়ে আসেন। ক্রেতা–বিক্রেতার দাম হাঁকাহাঁকি চলে শহরের বনরূপার ভাসমান হাটে। পরে পাইকারেরা এই ফল কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে।

গাছে ঝুলছে পাকা বাতাবিলেবু
গাছে ঝুলছে পাকা বাতাবিলেবু
গ্রাম থেকে সংগ্রহ করা হচ্ছে বাতাবিলেবু
নিজ বাগানের ফল বিক্রি করতে শহরে এসেছেন এই নারী
নৌকাভর্তি বাতাবিলেবু নিয়ে শহরের সমতাঘাটে এসেছেন বিক্রেতারা
নৌকায় বাতাবিলেবু বাছাই করছেন এক শ্রমিক
নৌকা থেকে বাতাবিলেবু কিনছেন পাইকারেরা
বনরূপার ভাসমান হাটে নৌকাভর্তি বাতাবিলেবু
পাইকারের কাছ থেকে কেনা বাতাবিলেবু ট্রাকে তুলছেন এক শ্রমিক