শরতের রূপে জল-পাথরের বিছনাকান্দি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জল-পাথরের শয্যাখ্যাত পর্যটনকেন্দ্র বিছনাকান্দি। মেঘালয়ের পাহাড়ের কোলে অবস্থিত এই পর্যটনকেন্দ্র বর্ষা ও শরতে ধরা দেয় ভিন্ন ভিন্ন রূপে। বর্ষায় পাহাড়ের বুক চিরে নেমে আসা পানির স্রোতে পাথরের মাঝ দিয়ে ছলাৎ ছলাৎ শব্দে মুখর থাকে পিয়াইন নদ। শরতে পানি কমে গিয়ে জেগে ওঠে ছোট-বড় অসংখ্য পাথর। সবুজ পাহাড়ের কোলে তখন পুরো বিছনাকান্দি যেন পাথরের বিছানা। একসময় দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল বিছনাকান্দি। পরে যোগাযোগব্যবস্থার নাজুক অবস্থা ও অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পর্যটকের আনাগোনা কমে যায়। এখন যোগাযোগব্যবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হওয়ায় আবারও বাড়ছে পর্যটকের সংখ্যা। ছুটির দিনে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বিছনাকান্দির পাথুরে সৌন্দর্য দেখতে ছুটে আসছে মানুষ। শরতের নীল আকাশ, সবুজ পাহাড় আর জেগে ওঠা পাথরে নতুন রূপে ধরা দিচ্ছে বিছনাকান্দি।

জল-পাথরের মাঝে দলবেঁধে ছবি তুলছেন পর্যটকেরা
জল-পাথরের মাঝে দলবেঁধে ছবি তুলছেন পর্যটকেরা
বিছনাকান্দির স্বচ্ছ পানিতে নামছেন পর্যটকেরা
নৌকা থেকে নেমে পাথরের পথে হাঁটছেন পর্যটকেরা
পাথরের ওপর বসে পাহাড় আর জলের সৌন্দর্য উপভোগ করা
স্বচ্ছ জলে শরীর ডুবিয়ে আছেন এক পর্যটক
পাথরের ওপর দিয়ে হাঁটছেন দুজন
জলের স্রোতে গা ভাসিয়েছেন পর্যটকেরা
পরিবারের সঙ্গে বিছনাকান্দির সৌন্দর্য উপভোগে তাঁরা
স্বচ্ছ পানির নিচে দেখা যাচ্ছে পাথর
দুই দিকে পাথর, মাঝখানে স্বচ্ছ জল
সবুজ পাহাড়ের কোলে পাথুরে বিছনাকান্দি