যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদ্যাপিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের মহা পিণ্ডদান অনুষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার পর থেকে মাসব্যাপী কঠিন চীবর দান চলমান অনুষ্ঠানটি এ মহা পিণ্ডদানের মাধ্যমে শেষ হয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় মহা পিণ্ডদান অনুষ্ঠান উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধবিহার (খিয়ং ওয়া কিয়ং) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়। সাড়ে তিন শ বৌদ্ধ ভিক্ষু লাইন ধরে খালি পায়ে হেঁটে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পিণ্ড গ্রহণ করেন।