রংপুরের হাঁড়িভাঙা আম উঠেছে বাজারে

বর্ষার পানিতে ভেজা বাগান, গাছভর্তি সোনালি-সবুজ আম আর চাষিদের ব্যস্ততা—রংপুরজুড়ে এখন হাঁড়িভাঙা আমের মৌসুমের আমেজ। ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়া এই আম শুধু একটি ফল নয়, উত্তরাঞ্চলের হাজারো কৃষক পরিবারের জীবিকা ও গর্বের প্রতীক। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাঁড়িভাঙা আম পাড়া ও বিপণন। সকাল থেকেই মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বাগানগুলো মুখর হয়ে ওঠে চাষি, শ্রমিক, ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তাদের উপস্থিতিতে। বাগান থেকে হাট, হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এই আম।

পদাগঞ্জ এলাকার বিস্তীর্ণ আমবাগানে ঝুলছে পাকা হাঁড়িভাঙা আম।
পদাগঞ্জ এলাকার বিস্তীর্ণ আমবাগানে ঝুলছে পাকা হাঁড়িভাঙা আম।
বৃষ্টির মধ্যেই আম পাড়ছেন চাষিরা। প্রতিকূল আবহাওয়াতেও থেমে নেই কাজ।
গাছ থেকে বিশেষ পদ্ধতিতে আম পেড়ে সতর্কতার সঙ্গে ঝুড়িতে সাজিয়ে রাখছেন এক চাষি।
বাগানের জমে থাকা পানির মধ্য দিয়ে রিকশাভ্যানে করে আম যাচ্ছে সংগ্রহকেন্দ্রে।
আমের বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাষিদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আম পরিবহনের জন্য বাঁশের তৈরি ডালি কাঁধে নিয়ে হাটের দিকে যাচ্ছেন এক শ্রমিক।
বাগান থেকে সংগ্রহ করা আম রিকশাভ্যানে করে আনা হয়েছে স্থানীয় হাটে।
পাইকারি বিক্রির আগে ওজন করে নেওয়া হচ্ছে হাঁড়িভাঙা আম।
হাট থেকে পাইকারি দরে আম কিনে শহরের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।