এ সময় প্রচুর সামুদ্রিক মাছ ধরা পড়ে। এই মাছের একটা বড় অংশ রাখা হয় কোল্ডস্টোরেজে। যেখান থেকে বছরের বিভিন্ন সময় বিক্রি করা হয় এসব মাছ। মাছধরার জাহাজ থেকে ছোট ছোট নৌকা করে এই মাছ আনা হয় ঘাটে। সেখান থেকে শ্রমিকেরা এই মাছ নিয়ে যান কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বিভিন্ন কোল্ডস্টোরেজে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী ঘাট এলাকায় শ্রমিকদের মাছ বহনের এই ব্যস্ততা নিয়ে ছবির গল্প।