কৃষকের খেতের নীরব প্রহরী

৪০ শতাংশ জমিতে মুলার বীজ বুনেছেন কৃষক মাহফুজার রহমান। বীজ থেকে চারা গজানোর আগেই খেতে হানা দিয়েছে পাখি। তারা বীজ নষ্ট করছে। বীজ রক্ষায় প্রথমে ছেলেকে পাহারায় বসান তিনি। কিন্তু সব সময় তো আর পাহারা দেওয়া সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত পুরোনো এক বুদ্ধিতেই এই কৃষকের ভরসা—কাকতাড়ুয়া। তিনি বাড়িতে বসে তিনটি কাকতাড়ুয়া তৈরি করে ছেলেকে সঙ্গে নিয়ে সেগুলো স্থাপন করেছেন জমিতে। বগুড়ার মাঠে বাবা-ছেলের এমন চেষ্টার দেখা মেলে।

বাড়িতে তিনটি কাকতাড়ুয়া তৈরি করে সাইকেলে চেপে খেতের পথে কৃষক মাহফুজার রহমান
বাড়িতে তিনটি কাকতাড়ুয়া তৈরি করে সাইকেলে চেপে খেতের পথে কৃষক মাহফুজার রহমান
মুলার বীজ বপন করা মাঠে গর্ত করছেন কৃষক
কাকতাড়ুয়া নিয়ে হাজির কৃষকের সন্তান খোরশেদ হোসেন
কাকতাড়ুয়া ঠিকঠাক আছে কি না দেখে নিচ্ছেন
বাবা–ছেলে মিলে কাকতাড়ুয়া বসানোর প্রস্তুতি নিচ্ছেন
প্রস্তুত করা তিনটি কাকতাড়ুয়া
দুটি কাকতাড়ুয়া নিয়ে যাচ্ছেন খোরশেদ হোসেন
জমিতে কাকাতাড়ুয়া বসানো হচ্ছে
সারি করে তিনটি কাকতাড়ুয়া বাসানো হয়েছে