নৌকাবাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য অনুষঙ্গ। নদীমাতৃক বাংলার এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয় এ প্রতিযোগিতায়। ডিএনসিসির ১০টি অঞ্চলের প্রতিনিধিত্ব করে দেশের ১০টি নদ-নদীর নামে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজন উপভোগ করতে হাতিরঝিলে আসেন নানা বয়সী মানুষ।
