জব্বারের বলীখেলা ঘিরে মেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে আগামী শনিবার। এই আসর ঘিরে শুক্র ও শনিবার বসবে বৈশাখী মেলা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা অংশ নেবেন। ইতিমধ্যে চট্টগ্রাম লালদীঘি মাঠে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বগুড়া থেকে আসা বাবলু প্রামাণিক নিজ হাতে তৈরি করছেন ‘টমটম’ ও ‘ময়ূর গাড়ি’ নামে খেলনা গাড়ি।

লালদীঘি চত্বরে জব্বারের বলীখেলার ম্যুরাল বসানো হয়েছে
লালদীঘি চত্বরে জব্বারের বলীখেলার ম্যুরাল বসানো হয়েছে
মেলায় আনা খেলনা গাড়ি ‘টমটম’
মেলার মাঠে খেলনা গাড়ি তৈরির ব্যস্ততা
বিভিন্ন রঙের ‘টমটম’ তৈরি করা হচ্ছে
মাটি দিয়ে তৈরি করা হয় চাকা
‘টমটম’ চালিয়ে দেখছেন কারিগর
মেলায় ‘ময়ূর গাড়ি’ তৈরি করছেন একজন
বলীখেলার আসর ঘিরে চলছে মঞ্চ তৈরির কাজ