গ্রামীণ বীজমেলা

খুলনার বটিয়াঘাটা উপজেলা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার গ্রামীণ বীজমেলার আয়োজন করা হয়। আয়োজক লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশন। ব্যতিক্রমী এই মেলায় প্রান্তিক নারী কৃষকেরা তাঁদের সংগ্রহে থাকা শত শত প্রজাতির দেশি বীজ প্রদর্শন ও বিনিময় করেন। উপজেলার ১৭টি গ্রামের ৫২ জন নারী মেলায় অংশ নেন। নিজেদের প্রয়োজন মেটানো, বীজের জন্য বাজারের ওপর নির্ভরশীলতা কমানোসহ বিলুপ্তপ্রায় স্থানীয় জাতগুলো বংশপরম্পরায় টিকিয়ে রাখাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

পাত্রে সাজিয়ে রাখা বিভিন্ন প্রজাতির দেশি সবজি, শস্য ও ফলের বীজ
পাত্রে সাজিয়ে রাখা বিভিন্ন প্রজাতির দেশি সবজি, শস্য ও ফলের বীজ
দেশি জাতের বীজের পসরা সাজান প্রান্তিক নারী কৃষকেরা
কৌটার মুখে লেখা বীজের নাম
৩১৬ জাতের বীজ নিয়ে মেলায় প্রথম স্থান অধিকার করে ‘করুণাময়ী বীজ ভান্ডার’
ঔষধিগাছের বীজ
শিক্ষার্থীরাও বীজমেলায় আসে
নানা রকম বীজ দেখছে উৎসুক শিক্ষার্থীরা
বীজের পসরা
কাগজে লেখা বীজের নাম