লবণশ্রমিকদের ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজে লবণের চাহিদা বেড়ে যায়। তাই ঈদের আগে ব্যস্ত হয়ে পড়েন লবণশ্রমিকেরা। এবারও ঈদের আগে চট্টগ্রাম নগরের মাঝির হাটের কারখানাগুলোয় লবণ নিয়ে এসে কয়েক ধাপে পরিশোধন করে পরে তা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। একেকটি কারখানায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করছেন। লবণশ্রমিকদের ব্যস্ততা নিয়ে ছবিগুলো গত মঙ্গলবার তোলা—

টুকরিতে তুলে নেওয়া হচ্ছে অপরিশোধিত লবণ
টুকরিতে তুলে নেওয়া হচ্ছে অপরিশোধিত লবণ
লবণবোঝাই টুকরি মাথায় তুলে কারখানায় নিচ্ছেন শ্রমিকেরা
নৌকা থেকে টুকরিতে করে লবণ কারখানায় নেওয়া হচ্ছে
মাপা হচ্ছে লবণ
লবণ পরিশোধনের কাজ চলছে। নারী-পুরুষ উভয়ে এ কাজ করেন
বস্তায় ভরার জন্য বেলচা দিয়ে লবণ তুলে নেওয়া হচ্ছে
সারি সারি বস্তায় ভরে রাখা হয়েছে লবণ
দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য লবণের বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা
চট্টগ্রাম নগরের চামড়ার আড়তগুলোতে ঠেলাগাড়িতে করে লবণ নিয়ে যাওয়া হচ্ছে