ঝুঁকি নিয়ে চলছেন মোটরসাইকেল আরোহীরা

সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করেন অনেক মোটরসাইকেল আরোহী। সঙ্গে হেলমেট থাকলেও অনেকে তা ব্যবহার করেন না। হেলমেট ছাড়া দুজনের বেশি আরোহী নিয়ে রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবুও সচেতনতা নেই। ছবিগুলো গতকাল মঙ্গলবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরানগেট এলাকা থেকে তোলা।

শিশুসহ এক মোটরসাইকেলে চারজন। মাথায় নেই হেলমেট। ঝুঁকি নিয়ে চলেছেন তিনি। ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে আরেক শিশু।
শিশুসহ এক মোটরসাইকেলে চারজন। মাথায় নেই হেলমেট। ঝুঁকি নিয়ে চলেছেন তিনি। ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে আরেক শিশু।
অভিভাবকের পেছনে স্কুলশিক্ষার্থী। সামনে বসে আছে আরেকটি শিশু। সঙ্গে হেলমেট থাকলেও তার ব্যবহার নেই।
হেলমেট নেই। ব্যস্ত সড়কে এক হাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে এক কিশোর।
ঝুঁকি নিয়ে ওভারটেক করছেন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী।
এক মোটরসাইকেলে তিনজন। কারও মাথায় নেই হেলমেট।
হেলমেট আছে। তবে সেটি মোটরসাইকেলের হাতলে।
দ্রুতগতিতে চলছেন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী।
মোটরসাইকেলের পেছনে বাঁধা হেলমেট। ঝুঁকি নিয়ে সড়কে মোটরসাইকেল ঘুরিয়ে নিচ্ছেন তিনি।
বেশির ভাগ চালকেরই হেলমেট নেই।
মোটরসাইকেলে পণ্যভর্তি বস্তা নিয়ে ছুটছেন গন্তব্যে। পেছনে বাঁধা হেলমেট।
দুজনের কারও মাথায়ই হেলমেট নেই।
সচেতন শিক্ষার্থী ও অভিভাবক। মাথায় হেলমেট পড়ে নিয়ম মেনে গন্তব্যে যাচ্ছেন।