মুঠোফোনে ব্যস্ততা, সড়কে বাড়ছে ঝুঁকি

সড়কে চলাচলের সময় মুঠোফোনে কথা বলা ও মুঠোফোনের পর্দায় ব্যস্ত থাকার প্রবণতা বাড়ছে। পথচারী থেকে শুরু করে সাইকেল ও মোটরসাইকেলের চালক, এমনকি গাড়িচালকদের অনেকে চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহার করছেন। অথচ পরিবহন চালানোর সময় চালকের মুঠোফোনে কথা বলার ওপর রয়েছে আইনি নিষেধাজ্ঞাও। এভাবে মুঠোফোন ব্যবহারে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি তাঁর কারণে অন্যদেরও দুর্ঘটনায় পড়ার ঝুঁকি বাড়ে। ব্যস্ত সড়কে মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে প্রাণ।

বাস চালাতে চালাতে মুঠোফোনে কথা বলছেন বাসের চালক।
বাস চালাতে চালাতে মুঠোফোনে কথা বলছেন বাসের চালক।
ব্যস্ত সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। যানবাহনের ভিড়ের মধ্যে মোটরসাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলছেন তিনি।
ব্যস্ত সড়কে যানবাহনের ফাঁক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁর মনোযোগ মুঠোফোনে।
প্রধান সড়ক পার হওয়ার সময় মুঠোফোনে কথা বলছেন এক নারী।
গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলছেন এক চালক।
বিআরটিসির বাস চালানোর সময় মুঠোফোনে কথা বলছেন চালক। এতে মনোযোগ কমে সড়কে ঘটতে পারে দুর্ঘটনা।
হেলমেটের মধ্যে মুঠোফোন ঢুকিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন এক চালক। ব্যস্ত সড়কে নিরাপদে চলাচলের জন্য চালকের পূর্ণ মনোযোগ সড়কে থাকা জরুরি।
চলন্ত অবস্থায় মুঠোফোনে ব্যস্ত থাকায় সড়কের আশপাশের পরিস্থিতির প্রতি চালকের মনোযোগ কমে ঘটতে পারে দুর্ঘটনা।
গাড়ির সিগন্যাল পার হওয়ার সময় মুঠোফোনে ব্যস্ত এক তরুণ।
ব্যস্ত সড়কে গণপরিবহনের চালক মুঠোফোনে কথা বলছেন।
সড়কের পাশে অটোরিকশা ও গাড়ির ভিড়ের মধ্যে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছেন এক ব্যক্তি।
গাড়ির চালকের আসনে বসে মুঠোফোন ব্যবহার করছেন এক ব্যক্তি।