রমজানে খেজুরের বাজারে ভিড়

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে খেজুরের বিক্রি বেড়েছে। এই পাইকারি বাজার এখন খেজুরের রঙিন সমাহারে ভরপুর। সারি সারি দোকানে সাজানো আজওয়া, মাশরুক, মরিয়ম, মেডজুল, আমর, সুগাই, সুক্কারিসহ নানা জাতের দেশি-বিদেশি খেজুর। মান ও প্রজাতি ভেদে প্রতি কেজি ১৮০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। খেজুরের এই বেচাকেনা নিয়েই এই ছবির গল্প।

দোকানে সাজানো নানা জাতের খেজুর
দোকানে সাজানো নানা জাতের খেজুর
দেখেশুনে পছন্দের খেজুর কিনছেন ক্রেতারা
মান ও প্রজাতি ভেদে প্রতি কেজি ১৮০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে খেজুর
খেজুরের পাশাপাশি বিক্রি হচ্ছে কিশমিশও
বিদেশি খেজুরের সমাহার
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কাজু ও কাঠবাদাম
বাজারে এখন বিভিন্ন জাতের খেজুর পাওয়া যায়
বিক্রির জন্য খেজুর, বাদাম ও কিশমিশের পসরা সাজিয়ে রাখা হয়েছে