সিলেট নগরের বিভিন্ন টিলাসহ সবুজ এলাকায় রয়েছে অনেক কাঁঠালগাছ। কাঁঠাল পাকতে শুরু করলে তা বনবাদাড়ের প্রাণীদেরও আকৃষ্ট করে। বিশেষ করে পাকা কাঁঠালের গন্ধে ছুটে আসে বানর। কখনো দল বেঁধে, কখনো একা একা তারা মজা করে পাকা কাঁঠাল খায়। কাঁঠালের পাশাপাশি আমও খায় তারা। সিলেট শহরের শাহি ঈদগাহ এলাকার পানি উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় রয়েছে বেশ কিছু কাঁঠালগাছ। এখন দিনভর কাঁঠালগাছে বানরের দেখা মেলে। সম্প্রতি ধারণ করা এই দৃশ্য নিয়ে ছবির গল্প।