গ্রামীণ মাঠে মাঠে আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে। আর ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৭৭০ হাজার মেট্রিক টন। এবার আলু চাষে ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। খেতের আলু তোলা থেকে হিমাগার ও বাজারে পাঠানোর প্রক্রিয়া নিয়ে এবারের ছবির গল্প।
