চট্টগ্রামে বৃষ্টির দাপটে অচল জনজীবন

মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগ। নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি ঝড়ে গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কায় বান্দরবানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে সড়কের ওপর উপড়ে পড়ে একটি গাছ, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে সড়কের ওপর উপড়ে পড়ে একটি গাছ, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
টানা বর্ষণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয় চট্টগ্রাম নগরবাসীকে।
ঝড়ে সড়কে গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন পথচারী ও চালকেরা।
ভারী বৃষ্টিতে সকাল থেকেই জলমগ্ন সড়কে চলাচলে বিড়ম্বনা।
টানা বৃষ্টি উপেক্ষা করেই ছাতা ও রেইনকোট পরে কর্মস্থলের উদ্দেশে ছুটছেন নগরবাসী।
অবিরাম বর্ষণ, জলাবদ্ধতা ও ঝড়ে গাছ উপড়ে পড়ার ঘটনায় কার্যত থমকে যায় চট্টগ্রাম নগরের স্বাভাবিক জনজীবন।